×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৫-০৫-২৫
  • ৪৩৫৪৫৬৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুয়ালালামপুরে আঞ্চলিক শীর্ষ সম্মেলনের প্রাক্কালে, রোববার ইন্দোনেশিয়া সফরের সময় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং জাকার্তার সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক পুনর্ব্যক্ত করেছেন।

জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বেইজিং ও জাকার্তা হল পরস্পরের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মিত্র। সাম্প্রতিক বছরগুলোতে চীনা কোম্পানিগুলো ইন্দোনেশিয়ার প্রাকৃতিক সম্পদ উত্তোলনে, বিশেষ করে নিকেল খাতে মূলধন বিনিয়োগ করছে।

তবে দক্ষিণ চীন সাগর ও এর আশপাশের অঞ্চলগুলোর কৌশলগত জলপথে দুই দেশের বিতর্কিত দাবি, সাম্প্রতিক বছরগুলোতে তাদের সম্পর্কের ওপর প্রভাব ফেলেছে।

আজ রোববার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট  প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে এক বৈঠককালে লি বলেন, বেইজিং দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির এই দেশটির সঙ্গে সহযোগিতা আরো এগিয়ে নিতে আগ্রহী।

তিনি আরো বলেন, চীন ইন্দোনেশিয়ার সঙ্গে কাজ করতে, আমাদের মধ্যকার বন্ধুত্বের ঐতিহ্যকে এগিয়ে নিতে এবং সংহতি ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। 

প্রাবোও চীনের সঙ্গে ইন্দোনেশিয়ার ‘ঘনিষ্ঠ ও ভালো’ বন্ধুত্বের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ‘ইন্দোনেশিয়া একটি নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল তৈরি করতে প্রস্তুত।’

তিনি আরো বলেন, ইন্দোনেশিয়া সকলের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ অঞ্চল তৈরি করতে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে প্রস্তুত। 

চীনের প্রধানমন্ত্রী আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন। 

প্রাবোও গত বছর বেইজিং সফর করেছিলেন। সেই সময় চীনের প্রেসেিডন্ট শি জিনপিং তাকে বলেছিলেন, তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের ‘নতুন অধ্যায়’ শুরু হওয়ার আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat