×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৪
  • ৪৫৪৩৪৩৭৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এসএ গেমসে বাংলাদেশের হয়ে স্বর্ণ জিতেছিলেন ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। বর্তমানে জাতীয় ভারত্তোলন প্রতিযোগিতায় স্বর্ণজয় ও নিজেই নিজের রেকর্ড ভেঙে চলছেন তিনি। বুধবার (২৪ সেপ্টেম্বর)  ৪১তম পুরুষ এবং ১৮তম মহিলা জাতীয় সিনিয়র ভারত্তোলন প্রতিযোগিতায় ২১০ কেজি ভার উঠিয়ে নতুন রেকর্ড গড়েছেন এই নারী ভারত্তোলক। এই রেকর্ড গড়ে তিনি সেরা নারী ভারত্তোলকের পুরস্কারও পেয়েছেন।
৬৯ কেজি ওজন শ্রেণিতে খেলেন মাবিয়া। এ দিন ক্লিন এন্ড জার্কে ১১৮ কেজি এবং স্ন্যাচে ৯২ কেজি তুলেছেন তিনি। দু’টো মিলিয়ে তিনি মোট ২১০ কেজি তুলেছেন। যা দেশের নারী ভারত্তোলনে নতুন রেকর্ড।
এমন রেকর্ড গড়ে বেশ খুশি এই নারী ভারত্তোলক। এমন রেকর্ড আরও করতে চান তিনি। মাবিয়া বলেন, ‘যারা বলে আমি ফুরিয়ে গেছি, তাদের দেখিয়ে দিলাম। আমি আরও এগোতে চাই। এমন রেকর্ড গড়তে চাই, যেন মানুষ আমাকে অনেক দিন মনে রাখে।’
এই বছরের শুরুতে ভারত্তোলক প্রান্তকে বিয়ে করেছেন মাবিয়া। বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত বিয়ের পর খেলোয়াড়দের পারফরম্যান্স থাকে পড়তির দিকে। তবে সেটা ভুল প্রমাণিত করেছেন মাবিয়া। তিনি বলেন, ‘আমার স্বামীও একজন ভারত্তোলক। তার ও পরিবারের সহায়তা পেয়েছি অনেক, এজন্য এমন রেকর্ড অব্যাহত।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat