×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৪
  • ২৩৪৩২৬৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর জেলায় আজ ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় স্কাউটস্ ও গার্লস গাইড সদস্যদের অংশগ্রহণে অভিযোজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) তারিক মোহাম্মদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা,  বাংলাদেশ স্কাউটস্, চাঁদপুরের সাধারণ সম্পাদক মো. হোসেন।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী। 

কর্মশালায় টেকনিক্যাল প্রেজেন্টেশন ও তথ্যচ্চিত্র প্রদর্শন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সাখাওয়াত হোসেন। 

মুক্ত আলোচনা পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস্ চাঁদপুরের সহকারি পরিচালক পূরবী সরকার শম্পা। মুক্ত আলোচনায় স্কাউটস্ ও গার্লস গাইডের সদস্যরা অংশ নেয়।

টাইফয়েড টিকা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস্ ও গার্লস গাইডের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat