×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-১০-০১
  • ৩২৪৩২৬৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুধবার রাজধানীর বনানী ও বসুন্ধরা আবাসিক পূজামণ্ডপ পরিদর্শন করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ বুধবার বিকেল সাড়ে তিনটায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় এই উৎসব পরিদর্শনে যান।

এ সময় তিনি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজ-খবর নেন।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পূজা মণ্ডপে উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরে আড়াইশর বেশি পূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে।

এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। এবারের পূজায় কোন নিরাপত্তা ঝুঁকি নেই। কেউ নিরাপত্তা বিঘ্নের চেষ্টা করলে পুলিশ যথাযথ আইনানুগ ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, আগামীকাল বিসর্জনের দিনেও যাতে ভক্তবৃন্দ উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন দিতে পারে সেজন্য ডিএমপি ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সুন্দরভাবে শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

ডিএমপি কমিশনার বলেন, এই দেশে শত শত বছর যাবৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই ভাই বোনের মত বসবাস করে আসছে। এ সম্প্রীতি যাতে কোন ভাবেই বিনষ্ট না হয় এবং পরবর্তী প্রজন্ম যাতে নষ্ট না করে এ দিকে সকলকে খেয়াল রাখতে হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat