×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৫-১০-০১
  • ২৩৫৪২৮১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা ৬ আসনের এমপি প্রার্থী মনিরুল হক চৌধুরী কুমিল্লার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন।  

আজ বিকেলে তিনি কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার থেকে পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় শুরু করেন। পরবর্তীতে নগরীর রানীরবাজার, কান্দিরপাড়, মহেশাঙ্গন, মনোহরপুরের মন্দিরসমূহ পরিদর্শন করেন। 

এসময় জেলা, মহানগর ও সদর দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নে মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে মনিরুল হক চৌধুরী বলেন, আমাদের মাঝে সাস্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন তা ধরে রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। 

তিনি সকল ধর্ম বিশ্বাসকে সাথে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা হিন্দু মুসলিম সামাজিক ও সাংস্কৃতিকভাবে দীর্ঘদিন ধরে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করে আসছি। যে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। হিন্দুরা যাতে নির্বিঘ্নে তাদের পূজা উদযাপন করতে পারে সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

তিনি বলেন, আমরা এই এলাকার ১৩১ টি মণ্ডপে নিরাপত্তার জন্য ছোট ছোট টিম করে দিয়েছি। তারা প্রতিনিয়ত পূজামণ্ডপে পাহারা দিচ্ছে।  

শুভেচ্ছা বিনিময়কালে আরো উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি হাজী সিদ্দিকুর রহমান, কুমিল্লা বাঁচাও মঞ্চের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মোতালেব মজুমদার, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার, সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মজুমদার, কুমিল্লা বাঁচাও মঞ্চের যুগ্ন আহবায়ক মইনুল হাসান রিপন, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ২১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার মজুমদার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য  আমিনুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat