×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-১০-০২
  • ৩২৪৫৪৮১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে তরুণ নেতৃত্বের বিকল্প নেই। দেশের সুন্দর ভবিষ্যতের জন্য তরুণদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে। 

সেই সুযোগ কাজে লাগিয়ে তরুণ নেতৃবৃন্দকে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। জনগণের কাছে স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার নতুন বার্তা তুলে ধরতে হবে।

একইসঙ্গে মানুষের ভোটাধিকার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে জনগণের মনের কথা শোনার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, ‘গণঅধিকার পরিষদের তরুণ নেতৃবৃন্দ মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। মানুষের কষ্টের কথা, প্রত্যাশার কথা জানার চেষ্টা করছি আমরা। আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, নীতি ও আদর্শ জনগণের কাছে তুলে ধরছি। মানুষ তরুণ নেতৃত্বের ওপর আস্থা রাখতে চায়। গত ১৬ বছরে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কেউ কাজ করেনি। আমরা যারা জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি, তারা সবাই মিলে জনআকাঙ্ক্ষার  রাজনীতি প্রতিষ্ঠা করব।’

এর আগে বিকেল থেকে রাশেদ খাঁন সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জেলা গণঅধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat