×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ৮৯৮৮২১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং
হাতে স্যালাইনের নল। চোখেমুখে অসুস্থতার ছাপ। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী। সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘খুব শীঘ্রই খরগোশের মতো দৌড়াব, এমন আশাই করছি।’
তবে ঠিক কী কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন, তা প্রকাশ করেননি বলিউডের এ লাস্যময়ী অভিনেত্রী। সম্প্রতি চিত্রাঙ্গদা ব্যস্ত ছিলেন সালমান খানের ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমা নিয়ে।
ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে তাকে। ছবিতে বিভিন্ন লড়াইয়ের দৃশ্য রয়েছে। এমনকি লাদাখের এমন কিছু জায়গায় ছবির শুটিং হয়েছে যেগুলো খুবই দুর্গম। সেসব জায়গার তাপমাত্রাও খুব নিচের দিকে থাকে।
তাই অনুরাগীরা ভাবছেন, হয়তো এই ছবির শুটিং করতে গিয়েই অসুস্থ হলেন চিত্রাঙ্গদা। যদিও তার সঠিক তথ্য এখনো মেলেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat