×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৫-১১-১২
  • ৩৪৪৫৩৪২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাবিপ্রবির শিক্ষকদের জন্য ‘আউটকাম বেইজড এডুকেশন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
হাবিপ্রবির শিক্ষকদের জন্য ‘আউটকাম বেইজড এডুকেশন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২ টায় হাবিপ্রবি জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন,আজ সকাল সাড়ে ৯টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর ব্যবস্থাপনায় হাবিপ্রবির বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রভাষকদের জন্য ‘আউটকাম বেইজড এডুকেশন (ঙইঊ) ক্যারিকুলা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।

হাবিপ্রবি'র আইকিউএসি’র কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মশালা আজ বিকেল ৪'টায় সমাপনী হবে।

আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। তিনি কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বলেন, আউটকাম বেইজড এডুকেশন সিস্টেম গুরুত্বপূর্ণ, হাবিপ্রবিতে পর্যাপ্ত শিক্ষক না থাকায় এটা বাস্তবায়ন করা খুব কঠিন হয়ে গেছে। তবে ইউজিসি’র প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া গেলে বাস্তবায়ন করা সম্ভব হবে। এটা বাস্তবায়ন করতে পারলে লেখাপড়া আরও প্রাক্টিক্যাল বেইজড হবে এবং এর ফলে শিক্ষার্থীরা উপকৃত হবে। পরিশেষে তিনি এ ধরণের কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসি সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। তারা বক্তব্যে বলেন, এই পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারলে শিক্ষার্থীরা আরও দক্ষ, কর্মসংস্থান উপযোগী এবং বাস্তবমুখী জ্ঞান অর্জন করবেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সার্বিক ভাবে উন্নত হবে তারা আশ্বস্ত করেন।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক কৃষিবিদ প্রফেসর ড.মো. সাইফুল হুদা এবং কর্মশালাটি পরিচালনা করেন এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সহকারী অধ্যাপক মো. রুবায়েত আল ফেরদৌস নোমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat