×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ৪৫৫৯১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাংস্কৃতিক ঐক্যের আদি নববর্ষ উদযাপন ।
বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সিলেটে পয়লা অগ্রহায়ণ আদি বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এ উপলক্ষ্যে আজ বিকেলে নগরীতে র‌্যালি ও সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গণ থেকে ‘আদি নববর্ষ আনন্দ শোভাযাত্রা’ নামে র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সংসদ প্রাঙ্গণে সমাপ্ত হয়। সন্ধ্যায় সংসদের সভাকক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার। বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্যসচিব কবি ও সংগঠক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল।

বক্তব্য রাখেন কবি বাছিত ইবনে হাবীব, কবি মামুন সুলতান, কবি ইশরাক জাহান জেলী, কবি রাহনামা শাব্বির চৌধুরী, খোন্দকার রোমানা আহমদ, চিত্র শিল্পী আব্দুল করিম চৌধুরী, ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার, কবি তাজুল ইসলাম, প্রকাশক লুৎফুর রহমান তোফায়েল, গল্পকার মিনহাজ ফয়সল কবি মুন্নি আক্তার, কবি শান্তা কামালী, কবি কামাল আহমদ, প্রবীণ লেখক মকসুদ আহমদ লাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুবাদ বখত চৌধুরী রুবেল, সেলিম আহমদ খান, রাশেদ খান, শাহ শরীফুন্নেছা, আখলাকুল আম্বিয়া, জাহরা ও নাহিদা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পয়লা অগ্রহায়ণ আমাদের আদি নববর্ষ। এটি আমাদের চিরায়ত বাংলার অনন্য নিদর্শন। এদিন কৃষক নতুন ধান ঘরে তুলে। তাই এদিনের গুরুত্ব নববর্ষের চেয়ে কম নয়। আমাদের আদি এই ঐতিহ্য ও ইতিহাসকে সামনে নিয়ে আসতে চাই। এরকম ইতিবাচক ও গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের যাত্রা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat