×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৫-১২-১৩
  • ৪৩৫৪৬৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন করা হয়েছে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে চীনা ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ উপলক্ষ্যে রাজধানীর উত্তরায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক আবরার, রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ অন্যান্য বক্তারা বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদারে ইনস্টিটিউটটির ভূমিকা তুলে ধরেন। 

বাংলাদেশ ও চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, চীনা ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্য, কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থী এবং চীনা শিক্ষার্থী প্রতিনিধিসহ প্রায় ৩০০ জন অংশগ্রহণকারী উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে সিংহ নৃত্য পরিবেশনা, কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থাপনা, ঐতিহ্যবাহী চা পরিবেশন শিল্প, ক্যালিগ্রাফি প্রদর্শনী এবং চীনা সংস্কৃতি ও দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সম্পর্ক তুলে ধরা হয়।

ঢাকার বাইরে প্রতিষ্ঠিত প্রথম কনফুসিয়াস ইনস্টিটিউট হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রটি উত্তর-পশ্চিমাঞ্চলে চীনা ভাষা শিক্ষার চাহিদা পূরণ করবে এবং দুই দেশের মধ্যে একাডেমিক সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat