×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৫-১২-১৯
  • ৫৪৬৭৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে রাজধানীতে বিশাল সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি।

এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করেছেন বিএনপির শীর্ষ নেতারা।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর দেশে ফেরা উপলক্ষে অভ্যর্থনা কমিটি আহবায়ক সালাহউদ্দিন আহমদ ও সদস্য সচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে আজ শুক্রবার বেলা ৩টায় রাজধানীর ৩০০ ফিট এলাকায় এ ভেন্যু পরিদর্শনে যান বিএনপি নেতারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক, মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে দায়িত্বপ্রাপ্ত) তারিকুল আলম তেনজিং এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি আহবায়ক ও সদস্য সচিব সহ নেতাকমীরা বিমান বন্দর থেকে রাস্তা ও সমাবেশ স্থল পরিদর্শন করেন।

আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন। এরই মধ্যে বিমানের টিকিটও কাটা হয়েছে। বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওই দিন বেলা ১১টা ৫৫ মিনিটে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat