×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৫-১২-২১
  • ৫৪৬৫৪৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নোরা ফাতেহি।। ছবি: সংগৃহীত
মুম্বাইয়ে আমেরিকান ডিজে ডেভিড গেটার কনসার্টে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। দুর্ঘটনার ফলে কনকাশন (মস্তিষ্কে আঘাত) হয়েছে তার। 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২০ ডিসেম্বর) রাতে ডেভিড গেটার কনসার্টে পারফর্ম করার জন্য জন্য সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে নোরার গাড়িকে ধাক্কা দেয় অন্য একটি গাড়ি। সে গাড়িচালক মদ্যপায়ী ছিল বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই নোরাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা সিটি স্ক্যান করে রক্তক্ষরণ বা অভ্যন্তরীণ কোনো আঘাত পাননি। তবে এই দুর্ঘটনার ফলে নোরার কনকাশন হয়েছে।
চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ থাকা দিলেও নোরা সানবার্ন ফেস্টিভালে পারফর্ম করার সিদ্ধান্ত নিয়েছেন। এই কনসার্টে ডেভিড গেটার সঙ্গে পারফর্ম করার পাশাপাশি তাদের আপকামিং আন্তর্জাতিক সিঙ্গেলের একটি ঝলক উপস্থাপন করার কথা রয়েছে তার।
জানা যায়, দুর্ঘটনার সেই সময় তার গাড়িতে ছিলেন মার্কিন সংগীতশিল্পী ডেভিড গুয়েটা। দুজন একসঙ্গে যাচ্ছিলেন জনপ্রিয় সানবার্ন ফেস্টিভ্যালে অংশ নিতে।

এদিকে দুর্ঘটনার ধাক্কা সামলে, মাথার যন্ত্রণা নিয়েই নোরা ফের গাড়িতে ওঠেন ডেভিড গুয়েটার সঙ্গে। অবশেষে নির্ধারিত গন্তব্যে পৌঁছে অনুষ্ঠানেও যোগ দেন তিনি। আহত অবস্থাতেও তার এই পেশাদারিত্ব ও দৃঢ় মনোবল প্রশংসায় ভাসাচ্ছে ভক্তদের।
সম্প্রতি মরক্কান বংশোদ্ভূত এই বলিউড অভিনেত্রী যুক্তরাষ্ট্রের লেট নাইট শো ‘দ্য জিমি ফ্যালন শো’-তে অভিষেক করেছেন। সেখানে তিনি জ্যামাইকান গায়িকা শেনসিয়ার সঙ্গে ‘হোয়াট ডউ আই নো? জাস্ট অ্যা গার্ল’ গানে পারফর্ম করেন তিনি।

মিউজিকের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় কাটছে নোরার। হাতে রয়েছে একাধিক প্রজেক্ট। 

দক্ষিণী সিনেমা ‘কাঞ্চনা ৪’ ও ‘কেডি: দ্য ডেভিল’-এ কাজ করছেন তিনি। চলতি বছরে নোরার মুক্তিপ্রাপ্ত ও আসন্ন প্রজেক্টগুলির মধ্যে রয়েছে ‘বি হ্যাপি’, ‘উফ ইয়ে সিয়াপা’ এবং ইশান খাট্টারের বিপরীতে ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat