×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ৩৪৬৪৭৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জার্মানির বুন্দেসলিগায় অনন্য রেকর্ড গড়েছেন হ্যারি কেইন। এই ইংলিশ স্ট্রাইকার মাত্র ৭৮ ম্যাচে ১০০ গোলে অবদান রেখে এই ইতিহাস গড়েছেন। এই অসাধারণ রেকর্ডের মাধ্যমে তিনি অনেক পিছনে ফেলেছেন আগের রেকর্ডধারী আরিয়েন রোবেনকে (১১৯ ম্যাচ)।
রোববার (২১ ডিসেম্বর) হেইডেনহেইমের মাঠে লিগের ম্যাচে ৪-০ গোলে জয় পায় বায়ার্ন মিউনিখ। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দলের চতুর্থ গোলটি করেন কেইন। এই গোলের মাধ্যমে অনন্য মাইলফলক স্পর্শ করেন ৩২ বছর বয়সী ইংল্যান্ড অধিনায়ক।
সব প্রতিযোগিতায় এই মৌসুমে এখন পর্যন্ত বায়ার্নের জার্সিতে ২৫ ম্যাচে ৩০ গোল করেছেন কেইন। বুন্দেসলিগায় ১৫ ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৯টি। এছাড়া ক্লাবের জার্সিতে ১৯টি অ্যাসিস্টসহ মোট ১০০ গোলে সরাসরি অবদান রেখেছেন এই ইংলিশ ফরোয়ার্ড।

এমন মাইলফলক স্পর্শ করে বেশ উচ্ছ্বসিত কেইন। ম্যাচ শেষে সম্প্রচার সংস্থাকে তিনি বলেন, 'সবার উপরে থেকে বছর শেষ করতে পেরে ভালো লাগছে। নতুন বছর শুরুর আগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছি। শীতের ছুটিতে বিশ্রাম নিয়ে ২০২৬ সালে আবার মাঠে নামার অপেক্ষায় আছি।'

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat