×
ব্রেকিং নিউজ :
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ৩৪৩৪৭৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ সোমবার বেলা ১২টায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের কাছ থেকে সাতক্ষীরা-২ আসনে বিএনপি দলীয় ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় তার সঙ্গে ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য প্রভাষক মো. আতাউর রহমানসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

এর আগে, গতকাল রোববার সাতক্ষীরা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন, উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা। এছাড়া সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীনের পক্ষে সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন, কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শিমুল ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান এবং সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামান নিজেই শ্যমনগর উপজেলা বিএনপি নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে স্ব স্ব প্রার্থীরা তাদের বিজয়ের লক্ষ্যে সকল ভোটার, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের দোয়া ও আশীর্বাদ কামনা করেন এবং সেই সাথে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ বিজয়ের আহব্বান জানান তারা।

উল্লেখ্য  গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। এর মধ্যে সাতক্ষীরার চারটি আসনেও তালিকা প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat