×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ৩৪৫৪৬০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলায় আজ জীববৈচিত্র্য সংরক্ষণ, পুনরুদ্ধার, প্রাকৃতিক বনভূমি ও পাড়াবন সংরক্ষণ বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে ইআরআর ডি সিএইচটি ও ইউএনডিপির উদ্যোগে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 
এ সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবপ্রসাদ দেওয়ান।

জেলা পরিষদের সদস্য নাইউ প্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা পরিষদের পরামর্শক (গর্ভন্যান্স) অরুনেন্দু ত্রিপুরা ও প্রকল্পের জেলা কর্মকর্তা কামনাশীষ খীসা প্রমুখ উপস্থিত ছিলেন। 

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেব প্রসাদ দেওয়ান বলেন, পার্বত্য এলাকায় প্রাকৃতিক বনভূমি ও সামাজিক বন রক্ষা করতে না পারলে প্রাণিবৈচিত্র্য ক্ষতিগ্রস্থ হবে। এখনই এ বিষয়ে সবাই এগিয়ে না এলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে। সকলকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই প্রকল্পে মূল লক্ষ্য হলো জীববৈচিত্র্য পুনরুদ্ধার এবং প্রাকৃতিক পরিবেশের ক্ষতি কমানোর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নসহ নারীদের সক্ষমতা বাড়ানো।

এ অবহিতকরণ সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat