×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০১-১৩
  • ৬৭৬৬৮০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি ও মরক্কোর বিশ্বখ্যাত ফুটবলার আশরাফ হাকিমির প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। মূলত, একটি ফুটবল ম্যাচে নোরার উপস্থিতি ও সোশ্যাল মিডিয়াতে এই দুই তারকার পারস্পরিক কর্মকাণ্ড নিয়ে নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে নানা আলোচনা। 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনযায়ী, সম্প্রতি আফ্রিকান কাপ অব নেশনস (অ্যাফকন) ২০২৫-এর একটি ম্যাচে মরক্কোকে সমর্থন দিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। 
এরপর থেকেই হাকিমির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। 
ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, স্রেফ প্রিয় দলকে নয়, বরং কথিত প্রেমিক হাকিমিকে উৎসাহ দিতেই মরক্কোয় উড়ে গিয়েছিলেন নোরা।
গুঞ্জনটা আরও বাড়ে, যখন মরক্কোর জয়ের পর নোরার উল্লাসের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। আর হাকিমিকেও নোরার পোস্টে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত নোরা বা হাকিমি- কারও পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat