×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০১-১৭
  • ৫৬৭৬৭১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক। ছবি: সংগৃহীত
হলিউড অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক -এর নতুন সিরিজ ‘পোনিজ’ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিককের এ সিরিজটিতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ক্লার্ক। 
শুটিংয়ের সময় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে তার একটি পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল বলে জানিয়েছেন চারবারের এমি–মনোনীত এই অভিনেত্রী।
দ্য র‍্যাপকে দেওয়া সাক্ষাৎকারে এমিলিয়া বলেন, সিরিজে বিয়া চরিত্রে অভিনয় করতে গিয়ে শারীরিকভাবে সবচেয়ে বেশি চাপ পড়েছিল অন্তরঙ্গ দৃশ্যগুলোর সময়। শীতল যুদ্ধের সময়ের গল্পে নির্মিত সিরিজে বিয়া এমন এক নারী, যিনি তথ্য আদায়ের জন্য একাধিক উচ্চপদস্থ কেজিবি কর্মকর্তাকে প্রলুব্ধ করেন। সেই কারণেই সহ–অভিনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়েছে বেশি।
এমিলিয়ার কথায়, ‘টানা অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করি। ওই দিনই আমার একটি পাঁজরের হাড় ভেঙে যায়।’
সহ–অভিনেত্রী হ্যালি লু রিচার্ডসন, যিনি সিরিজে আরেক সিআইএ এজেন্ট ‘টুইলা’ চরিত্রে অভিনয় করেছেন, বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সত্যিই ওর পাঁজরের হাড় ভেঙেছিল। এমিলিয়া সংবেদনশীল গড়নের—সেই কারণেই এমনটা হয়েছে।’
এমিলিয়া জানান, চিকিৎসককে গিয়ে তাকে বলতে হয়েছিল—আঘাতটি হয়েছে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে। পরে অবশ্য এমিলিয়া জানান, তার পাঁজরের হাড় পুরোপুরি ভাঙেনি, কিছুটা সরে গিয়েছিল।
‘পোনিজ’ সিরিজে দেখা যায় বিয়া ও টুইলা ১৯৭৭ সালে মস্কোয় মার্কিন দূতাবাসে সেক্রেটারি হিসেবে কাজ করেন। তাদের স্বামীদের রহস্যজনক মৃত্যুর পর দুজনেই ছদ্মবেশে সিআইএ এজেন্ট হিসেবে গোপন অভিযানে নামেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat