×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০১-২০
  • ৬৫৫৬৭৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অভিনেত্রী জয়া আহসান
অভিনয় এবং সৌন্দর্যের দারুণ মিশেলে খানিক ব্যতিক্রম এই নায়িকা। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে নিজেকে মেলে ধরেন নতুন রূপে তিনি। ট্র্যাডিশনাল কিংবা ওয়েস্টার্ন-প্রতিটি লুকেই জয়া যেন অনন্য। এবারও তার ব্যত্যয় হয়নি। 
সম্প্রতি জয়া আহসান তার স্যোশাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেন। আর তার এই ব্যতিক্রমী লুক মুহূর্তেই সাড়া ফেলে ভক্তদের মাঝে।ছবিগুলোতে জয়াকে দেখা গেছে একেবারে ভিন্ন এক লুকে। 
নীল রঙের কারুকাজ করা ব্লাউজ এবং গাঢ় গোলাপি পাড়ের শাড়িতে লাস্যময়ী হয়ে ওঠেন জয়া। সঙ্গে তার পরনের ভারী গয়না, নাকে বড় নথ এবং কপালে টিকলি জয়ার আভিজাত্যকে আরও ফুটিয়ে তুলেছে। সাধারণত জয়ার এমন লুক নিয়েই আলোচনা। 
পুরাতন কোনো বাড়ি বা স্থাপত্যকে ব্যাকগ্রাউন্ডে রেখে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন অভিনেত্রী। আর তা প্রকাশ হতেই নানা মন্তব্যের জোয়ারে ভাসিয়েছেন তার ভক্তরা। 
তাদের মতে, সময় পাল্টালেও জয়ার আবেদন ও অনুভূতিগুলো এক রয়ে গেছে। তবে কেউ কেউ উল্লেখ করেছেন- এই ছবিতে বয়সের ছাপও খানিকতা স্পষ্ট হচ্ছে জয়ার।এদিকে পর্দার জয়াকে দেখার অপেক্ষাও ফুরাচ্ছে ভক্তদের।জয়া অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। 
ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৌকর্য ঘোষালের এই সিনেমায় জয়াকে দেখা যাবে ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের চরিত্রে। ট্রমা আর সামাজিক সংগ্রামের এক জটিল গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি নিয়ে দুই বাংলাতের দর্শকদের মাঝেই এখন ব্যাপক আগ্রহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat