×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০২-০৬
  • ৬৫৪৫৬৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বর্ণাঢ্য আয়োজনে আজ শুক্রবার সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনে আজ শুক্রবার সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শিবিরের উদ্যোগে আজ (৬ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার) নগরীর রেজিস্ট্রারী মাঠ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বন্দর বাজার পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ শহীদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‌্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান। 

তিনি বলেন, শিবিরের কাছে জাতির যে প্রত্যাশা, জুলাই যুদ্ধে তা তারা পূরণ করেছে। নেতৃত্বের ক্ষেত্রে ছাত্রশিবির প্রমাণ দিয়েছে এই জাতির ভবিষ্যত ছাত্রশিবির। দেশের ৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তা প্রমাণ করেছে ছাত্রশিবির। আগামী নির্বাচনে স্বতস্ফুর্ত অংশগ্রহণ করে এই জাতিকে টিকিয়ে রাখার দায়িত্ব ছাত্রশিবিরকে পালন করতে হবে। এই নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রশিবিরকে ভূমিকা পালন করতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব ছাত্রশিবিরকে পালন করতে হবে।

সিলেট মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় র‌্যালি পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ।

সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করা হয়েছে, সেই স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার জন্য আবারো ষড়যন্ত্র হচ্ছে।

বাংলাদেশের দেশপ্রেমিক মানুষেরা চায় একটি সুষ্ঠু নির্বাচন। যে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের রায় নিয়ে নির্বাচিত প্রতিনিধিরা দেশ শাসন করবে।

কিন্তু আমরা দেখছি আবারো পাতানো নির্বাচনের চেষ্টা করা হচ্ছে, ইঞ্জিনিয়ারিং নির্বাচনের চেষ্টা করা হচ্ছে। আমরা এখান থেকে স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আর কোনো ইঞ্জিনিয়ারিং নির্বাচন মানবে না। ছাত্রজনতাকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat