×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০২-০৮
  • ৬৬৬৫৭৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইতালির জনপ্রিয় দ্বীপ ক্যাপ্রিতে পর্যটকের অতিরিক্ত চাপ সামাল দিতে, আসন্ন গ্রীষ্ম মৌসুম থেকে ৪০ জনের বেশি সদস্যের পর্যটক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

শনিবার ইতালির সংবাদ সংস্থা আনসা এ তথ্য জানিয়েছে।

শহর পরিষদ অনুমোদিত নতুন নিয়ম অনুযায়ী, ২০ জনের বেশি সদস্যের কোনো পর্যটক দলের গাইডকে উচ্চস্বরে লাউড স্পিকার ব্যবহার না করে, ওয়্যারলেস হেডসেট ব্যবহারের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।

এছাড়া, দল শনাক্ত করতে, গাইডদের আর ছাতা বা দৃষ্টিকটু কোনো বস্তু ব্যবহার করা যাবে না। এগুলোর পরিবর্তে তাদের একটি ছোট ও মার্জিত সাইনবোর্ড বহন করতে হবে।

নেপলস উপসাগরে অবস্থিত ক্যাপ্রি দ্বীপটি এর সাদা ভিলা, উপসাগর ঘেরা উপকূল ও বিলাসবহুল হোটেলের জন্য বিশ্বজুড়ে পরিচিত। দ্বীপটিতে স্থায়ী বাসিন্দা প্রায় ১৩ হাজার হলেও গ্রীষ্মকালে প্রতিদিন প্রায় ৫০ হাজার পর্যন্ত পর্যটক ও দিনভ্রমণকারী সেখানে ভিড় করেন বলে বিভিন্ন হিসাবে উল্লেখ করা হয়েছে। 
ব্যবসায়ী সংগঠন অ্যাসকম কনফকমার্চিও ক্যাপ্রি নতুন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। 

ইতালির রাজধানী রোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এর আগে ২০২৪ সালে ভেনিস শহরে পর্যটক দলের সর্বোচ্চ সদস্য সংখ্যা ২৫ জন নির্ধারণ করা হয়েছিল।

ব্যবসায়ী সংগঠনটির সভাপতি লোরেঞ্জো কপোলা বলেন, এই বিধিনিষেধ জনপ্রিয় এলাকাগুলোর ভিড় কমাতে একটি ‘অত্যাবশ্যকীয় হাতিয়ার’, যা ‘পথচারীদের জন্য যথাযথ জায়গা পুনরুদ্ধারে সহায়ক হবে’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat