×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০২-০৯
  • ৬৫৭৬৬৯৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় রাশিয়ার হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে সোমবার ভোরে জানিয়েছে শহরটির সামরিক প্রশাসন । 

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় সামরিক প্রশাসনের কর্মকর্তা সের্গি লাইসাক বলেন, রাতভর ইরানের তৈরি ড্রোন হামলায় শহরটিতে একটি গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আবাসিক ও অনাবাসিক উভয় ধরনের ভবনে আগুন লেগে গেছে।

তিনি আরও বলেন, ‘দুঃখজনকভাবে, শত্রু হামলার ফলে ওডেসায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।’ 

ওডেসা অঞ্চলের গভর্নর ওলেগ কিপার হামলাকে ‘ব্যাপক’ বলে উল্লেখ করে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তবে তিনি তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিতভাবে কিছু জানাননি। 

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র চলতি বছরের মধ্যেই ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাতের অবসান ঘটাতে উদ্যোগী হলেও রাশিয়া ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে।

ভূখণ্ডগত বিষয়ে কিয়েভ ও মস্কোর মধ্যে মতবিরোধ রয়ে গেছে। যে কোনো সমঝোতার অংশ হিসেবে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করছে রাশিয়া।

বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে।

চলমান আলোচনার মধ্যেই রাশিয়া ইউক্রেনে একের পর এক প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে।

রাশিয়ার এই হামলার ফলে তীব্র শীতের মধ্যে দেশটির লাখো মানুষের ঘর-বাড়িতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat