×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০২-০৯
  • ৫৬৫৬৮৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ দিনের প্রচারণায় বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠন কৃষকদল ও মহিলা দলের উদ্যোগে পৃথক বিশাল নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৫টায় মহিলা দলের উদ্যোগে আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে একটি বিশাল নির্বাচনি মিছিল বের হয়। মিছিলটি জজকোর্ট, সাতমাথা, থানারোড ও নবাববাড়ী রোড প্রদক্ষিণ করে রানাপ্লাজার সামনে এসে শেষ হয়। এতে বিপুল সংখ্যক মহিলা নেত্রী-কর্মী ও দলীয় সমর্থকরা অংশ নেন। মিছিল চলাকালে বিভিন্ন স্লোগানের মাধ্যমে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন জানানো হয়।

এরপর বিকেল সাড়ে ৫টার দিকে কৃষকদলের উদ্যোগে নজরুল চত্বর (জেলখানার মোড়) থেকে আরেকটি বিশাল নির্বাচনি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবাববাড়ী দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে কৃষকদলের নেতা-কর্মী ও দলীয় সমর্থকরা অংশগ্রহণ করেন।

দলীয় সূত্র জানায়, শেষ দিনের প্রচারণায় ভোটারদের কাছে দলীয় অবস্থান তুলে ধরা এবং নির্বাচনি মাঠে শক্ত বার্তা দিতেই এসব কর্মসূচি পালন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat