×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৬-০২-০৯
  • ৪৫৪৬৬৬৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি কর্পোরেশন পবিত্র রমজান মাসে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে। পবিত্র রজমান মাস উপলক্ষ্যে দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে আজ সোমবার নগরভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। নির্বিঘ্নে সিয়াম সাধনা করতে সভায় মাংসের মূল্য নির্ধারণের পাশাপাশি বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় রমজান মাসে গরুর মাংস প্রতিকেজি ৭৫০ টাকা, মহিষের মাংস ৬৫০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা, ছাগল ও ভেড়ার মাংস ১০০০ টাকা, সোনালী মুরগী ৩১০ টাকা এবং পোল্ট্রি মুরগী প্রতি কেজি ১৭০ টাকা নির্ধারণ করা হয়।

সভায় দোকান ও মার্কেটগুলোতে দ্রব্যমূল্যের তালিকা স্থাপন, ভেজালমুক্ত খাবার বিক্রি করতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়। পণ্যে ভেজাল রোধে রমজান মাসে নিয়মিতভাবে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা, দিনের বেলা রেস্টুরেন্ট বন্ধ রাখা এবং পর্দা দিয়ে আড়াল করে হিন্দু রেস্টুরেন্ট পরিচালনার সিদ্ধান্ত হয়। মাহে রমজানের পবিত্রতা বজায় রাখার স্বার্থে সিনেমার পোস্টার লাগানো থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়।

সভায় জানানো হয়, রমজানে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রশাসন সর্বদা তৎপর থাকবেন। ইসলামিক ফাউন্ডেশন সেহরি ও ইফতারের সময়সূচি সম্বলিত ক্যালেন্ডার প্রকাশ করবেন। সেহরীর পূর্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাইরেন বাজাবেন। পানি সরবরাহ স্বাভাবিক রাখা হবে। দ্রুত পরিষ্কার করা হবে নগরীর ময়লা আবর্জনা।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল মোহাম্মদ একলিম আবদীন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ মাসুদ রানা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম আব্দুল ওয়াদুদ, কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ আহ এমরান, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ, গণপূর্ত অধিদপ্তর সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইলিয়াস আহম্মেদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী নূর মোহাম্মদ তারেক, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফেরদৌস আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম, বিভাগীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্যোশাল ডেভেলপমেন্ট অফিসার মাসউদ রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat