×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০২-১০
  • ৬৭৬৫৭৮৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাম্প্রতিক বিক্ষোভের পর গতকাল সোমবার ইরান কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। তারা গ্রেফতার অভিযান আরও জোরদার করেছে। 
তবে একই সঙ্গে ইরান পরমাণু বিষয়ে পরবর্তী আলোচনার জন্য ওয়াশিংটনের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রধান সংস্কারপন্থী জোটের মুখপাত্র জাভাদ ইমামের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বেকে গ্রেফতার করা হয়েছে। এ সব গ্রেফতার এমন এক সময়ে ঘটছে, যখন ইরানি ও মার্কিন কর্মকর্তারা ওমানে বৈঠক করছেন। 
এই বৈঠককে উভয় পক্ষই ইতিবাচক বলে বর্ণনা করেছে।গত শনিবার ইরানের একটি আদালত নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী নার্গিস মোহাম্মদিকে আরও কারাদণ্ড দিয়েছে এবং গতকাল সোমবার বিশিষ্ট ভিন্নমতাবলম্বী মেহেদী কারোবির ছেলে হোসেইন কারোবিকে গ্রেফতার করা হয়েছে।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে ক্ষমতায় আসার পর থেকে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে এটি একটি। এই সংকট মোকাবিলায় তারা নজিরবিহীন ব্যবস্থা নিয়েছে। বিক্ষোভ দমন করার কয়েক সপ্তাহ পর তেহরান মূলত দুইটি পথে অগ্রসর হচ্ছে।
তারা সমালোচকদের আটক করছে ও জেলে পাঠাচ্ছে এবং একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গেও সম্ভাব্য কূটনৈতিক সূচনার চেষ্টা করছে।
সংস্কারবাদী ফ্রন্ট জোটের একজন মুখপাত্র গতকাল সোমবার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ইরানের বিপ্লবী গার্ডরা এই গোষ্ঠীর মুখপাত্র ইমামকে গ্রেফতার করেছে।
আটক হওয়া কমপক্ষে পাঁচ জন সংস্কারবাদী ফ্রন্ট নেতার মধ্যে ইমাম একজন এবং বেশ কয়েকজন কর্মী ও চলচ্চিত্র নির্মাতাও রয়েছেন, যারা একটি প্রতিবাদ বিবৃতিতে সহ-স্বাক্ষর করেছিলেন।
ইরানের সরকার বিক্ষোভকে তার চিরশত্রু ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক সৃষ্ট ‘দাঙ্গা’ বলে অভিহিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat