×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২৬-০২-১০
  • ৫৬৫৬৬০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মাসকাটে নতুন দফায় পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার ক’দিন পর ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার সচিব মঙ্গলবার ওমানে পৌঁছেছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি ওমানের সুলতান হাইথাম বিন তারিক ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল-বুসাইদির সঙ্গে বৈঠক করবেন। তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

সংবাদ সংস্থাটি জানায়, বৈঠকে সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ইরান ও ওমানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পাবে।

গত শুক্রবার ওমানে আবার সংলাপে বসে ইরান ও যুক্তরাষ্ট্র। গত বছরের জুনে ১২ দিনের ইরান-ইসরাইল যুদ্ধের পর এই প্রথম দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat