×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০২-১৫
  • ৬৭৬৭৮৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসন দপ্তরের অভিযানকে ‘স্বৈরতান্ত্রিক দেশের আচরণের’ সঙ্গে তুলনা করে নিন্দা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

গত কয়েক সপ্তাহ ধরে হাজারো ফেডারেল এজেন্ট, যার মধ্যে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তারাও ছিলেন, মিনেসোটায় ব্যাপক অভিযান ও গ্রেপ্তার কার্যক্রম চালান। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, এসব অভিযান অপরাধীদের লক্ষ্য করে পরিচালিত হয়েছে। তবে চলতি সপ্তাহে অভিযানটি বন্ধ করা হয়।

শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘ফেডারেল সরকারের এজেন্টদের বেপরোয়া আচরণ গভীরভাবে উদ্বেগজনক এবং বিপজ্জনক।’

তিনি বলেন, ফেডারেল কর্মকর্তাদের আচরণ, যার মধ্যে দুটি প্রাণঘাতী গুলির ঘটনাও রয়েছে, এমন ধরনের আচরণ, ‘যা অতীতে আমরা কর্তৃত্ববাদী রাষ্ট্র ও স্বৈরতন্ত্রে দেখেছি।’

তবে সাধারণ নাগরিকদের প্রতিরোধে তিনি আশার আলো দেখছেন বলে মন্তব্য করেন। তার ভাষায়, নাগরিকরা সংগঠিতভাবে বলছে, ‘এটা সেই আমেরিকা নয়, যেটিতে আমরা বিশ্বাস করি,’ এবং তারা সত্য, ক্যামেরা ও শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলছে।

ওবামা বলেন, তীব্র শীত উপেক্ষা করে সাধারণ মানুষের ধারাবাহিক প্রতিবাদ ‘আশা জাগায়’ এবং যতদিন এ ধরনের প্রতিরোধ থাকবে, ততদিন পরিস্থিতি থেকে উত্তরণের আশা থাকবে।

এদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিষয়ক কর্মকর্তা টম হোমান বৃহস্পতিবার মিনেসোটায় চালানো কঠোর অভিযানের সমাপ্তির ঘোষণা দেন। এ অভিযান বড় ধরনের বিক্ষোভ ও দেশজুড়ে ক্ষোভের জন্ম দিয়েছিল।

একই সাক্ষাৎকারে ওবামা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আলোচনায় শালীনতার অভাব নিয়েও সমালোচনা করেন এবং ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও সাবেক ফার্স্ট লেডিকে নিয়ে প্রকাশিত বিতর্কিত একটি পোস্টের প্রতিক্রিয়াও জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat