×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০২-১৬
  • ৬৫৬৬৬৫৮৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা সার্বজনীন মহাশ্মশান শিব মন্দির প্রাঙ্গণে দুই দিনব্যাপী শিবচতুর্দশী ব্রত, পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। 
আজ সোমবার বিকেলে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই আয়োজন শেষ হয়।রোববার সকাল থেকে শুরু হওয়া এ আয়োজনে জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের উপজেলা থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থী অংশ নেন। পূজা, আরতি, প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় কর্মসূচির পাশাপাশি মেলায় বসে হরেক রকম দোকানপাট।
আয়োজকরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়েছে।
বাউরা সার্বজনীন মহাশ্মশান কমিটির সভাপতি মহাদেব চাঁদ ভুতোরিয়া জানান, সানিয়াজান নদীর তীরে অবস্থিত এ শিব মন্দিরে প্রতিবছর শিবচতুর্দশী উপলক্ষ্যে ভক্তদের সমাগম হয়। এ বছরও দুই দিনব্যাপী পূজা ও মেলায় ব্যাপক সাড়া মিলেছে। শেষ দিনে অন্তত ৪০ হাজার মানুষের উপস্থিতি ছিল বলে জানান তিনি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat