×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০২-১৮
  • ৬৭৬৬৮২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি বোর্ড-এ অংশগ্রহণ করবে না ভ্যাটিকান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘শান্তি বোর্ড-এর চেয়ারম্যান। এই বোর্ডটি প্রাথমিকভাবে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধের পর গাজা যুদ্ধবিরতি এবং ভূখণ্ডের পুনর্গঠন তত্ত্বাবধানের জন্য তৈরি করা হয়েছে।

কিন্তু পরবর্তীতে এর উদ্দেশ্য পরিবর্তিত হয়ে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংঘাত সমাধানের দিকে বিস্তৃত হয়েছে, যার ফলে আশঙ্কা করা হচ্ছে যে এটিকে মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘের প্রতিদ্বন্দ্বী তৈরি করতে চান।

সমালোচকরা আশঙ্কা করছেন, এটি জাতিসংঘের পরিবর্তে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একক বিশ্বব্যবস্থা বা 'প্রতিদ্বন্দ্বী' হিসেবে আবির্ভূত হতে পারে ।

কার্ডিনাল পিয়েত্রো পারোলিন বলেছেন যে, জাতিসংঘ বিশ্বের শীর্ষ সংকটগুলো সমাধান করে থাকে।

তিনি বলেন, ‘আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা সমাধান করা উচিত।’ 

তিনি বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘই এই সংকট পরিস্থিতি পরিচালনা করে’ এটি এমন একটি বিষয় যার ওপর আমরা জোর দিয়েছি।’

গত জানুয়ারিতে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্প তার ‘শান্তি বোর্ড’ চালু করার পর থেকে কমপক্ষে ১৯টি দেশ এর প্রতিষ্ঠাতা সনদে স্বাক্ষর করেছে।

স্থায়ী সদস্যপদ লাভের জন্য দেশগুলোকে ১ বিলিয়ন ডলার দিতে বলা হয়েছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের আমন্ত্রণ সমালোচনার মুখে পড়েছে, যার দেশ ২০২২ সালে ইউক্রেন আক্রমণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat