×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ ‍মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. জুবাইদা ও জাইমা রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব : চসিক মেয়র দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় ভূমি প্রতিমন্ত্রী সিলেটে বিভিন্ন কর্মসূচিতে যৌথভাবে দুই মন্ত্রীর অংশগ্রহণ বরগুনায় তিনদিন ব্যাপী বইমেলা
  • প্রকাশিত : ২০২৬-০২-২০
  • ৬৭৬৭০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ শুক্রবার নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার মুরাদনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না। সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ শুক্রবার নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার মুরাদনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ধর্মমন্ত্রী এসব কথা বলেন। সংসদ সদস্য হিসেবে পুনঃনিবাচিত হয়ে মন্ত্রীত্ব গ্রহণের পর আজই তিনি প্রথমবারের মতো এলাকায় আসেন।

ধর্মমন্ত্রী বলেন, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় যেন বাড়তি চাপ সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকার অত্যন্ত সচেতন। রমজানকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না। জনগণের স্বার্থ রক্ষায় আমরা বদ্ধপরিকর।’

হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, হাজিদের জন্য আরও সহজ, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়া নিশ্চিত করতে সরকার কাজ করছে। অতীতের তুলনায় উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। হজ ব্যয়ের যৌক্তিকীকরণ এবং সেবার মানোন্নয়নেও উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ধর্মমন্ত্রী বলেন, দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা বা অস্থিতিশীলতা সৃষ্টি করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

এ সময় তিনি মুরাদনগরসহ সমগ্র কুমিল্লা জেলার উন্নয়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময়কালে এলাকার অবকাঠামো, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পর ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এলাকায় আগমনে বিভিন্ন স্থানে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat