×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০২-২৩
  • ৬৫৭৬৭৬৯৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত বেশ কিছু শুল্ক বাতিল করার রায় দেওয়ার পর যুক্তরাষ্ট্রকে একতরফা শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চীন।

বেইজিং থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

শুক্রবার ছয়-তিন ভোটে দেওয়া রায়ে যুক্তরাষ্ট্রের আদালত জানায়, ১৯৭৭ সালের একটি আইনের আওতায় ট্রাম্প যেভাবে বিভিন্ন দেশের ওপর আকস্মিক শুল্ক আরোপ করেছিলেন, সে ক্ষমতা তার নেই। এ রায়ে বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েছে।

রায়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ট্রাম্প। প্রথমে ভিন্ন আইনি ক্ষমতার আওতায় আমদানির ওপর ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দেন। পরে শনিবার তা বাড়িয়ে ১৫ শতাংশ করেন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় সোমবার জানায়, রায়ের প্রভাব নিয়ে তারা ‘সমগ্রিক মূল্যায়ন’ করছে। একই সঙ্গে ওয়াশিংটনকে শুল্ক প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘চীন যুক্তরাষ্ট্রকে তার বাণিজ্য অংশীদারদের ওপর আরোপিত একতরফা শুল্ক ব্যবস্থা বাতিলের আহ্বান জানাচ্ছে। বাণিজ্যযুদ্ধে কোনো পক্ষই বিজয়ী হয় না এবং সুরক্ষাবাদ কোথাও নিয়ে যায় না।’

নতুন ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। কিছু পণ্যে ছাড় রেখে এটি ১৫০ দিন বহাল থাকতে পারে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, শুল্ক বাড়তি রাখার সম্ভাব্য মার্কিন পদক্ষেপের ওপর তারা ‘ঘনিষ্ঠ নজর’ রাখছে।

তাদের বক্তব্য, ‘বাণিজ্য অংশীদারদের ওপর বাড়তি শুল্ক বজায় রাখতে যুক্তরাষ্ট্র বিকল্প ব্যবস্থা, যেমন বাণিজ্য তদন্তের পরিকল্পনা করছে। চীন এ বিষয়ে ঘনিষ্ঠ নজর রাখবে এবং দৃঢ়ভাবে নিজেদের স্বার্থ রক্ষা করবে।’

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি হবে তার প্রথম চীন সফর। সফরের কয়েক সপ্তাহ আগে এ সতর্কবার্তা এলো।

তবে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ার জানান, এপ্রিলে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্টের বৈঠক বাণিজ্য নিয়ে বিরোধের জন্য নয়।

সুপ্রিম কোর্টের রায় ট্রাম্পের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দায়িত্বে ফেরার পর থেকে যে বিচারিক সংস্থা বেশিরভাগ ক্ষেত্রে তার পক্ষে ছিল, সেই সংস্থাই এবার তার স্বাক্ষরিত অর্থনৈতিক নীতিকে বাতিল করেছে। 

এতে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায়ও আলোড়ন সৃষ্টি হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ জানিয়েছে, তারা সুপ্রিম কোর্টের রায় ও ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণাগুলো পর্যালোচনা করছে।

গ্রিয়ার রোববার মার্কিন গণমাধ্যমকে বলেন, আদালতের সিদ্ধান্ত সত্ত্বেও চীন, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য অংশীদারের সঙ্গে বাণিজ্য চুক্তিগুলো বহাল থাকবে।

ডিসেম্বরে মার্কিন বাণিজ্য কর্মকর্তারা বেইজিংয়ের নীতিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর শিল্পে শুল্ক আরোপের হুমকি দেন। তবে তা ২০২৭ সালের জুন পর্যন্ত স্থগিত থাকবে।

সে সময় বেইজিং জানায়, তারা এ পদক্ষেপের ‘কঠোর বিরোধিতা’ করছে এবং যুক্তরাষ্ট্র শুল্ককে অপব্যবহার করে অযৌক্তিকভাবে চীনা শিল্প খাতকে দমন করার অভিযোগ তোলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat