×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৬-০৩-০১
  • ৬৮৭৬৭৮৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। ফাইল ছবি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক  ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।

আজ রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

দুর্যোগ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে, সাম্প্রতিক সময়ে ও গত মাসে বিভিন্ন জায়গায় যে ভূমিকম্প দেখা দিয়েছিল, সে কারণে তিনি বিশেষ করে আমাদেরকে ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।

এ সময় দুর্যোগ মন্ত্রী আরও বলেন, যেটা আমাদের কোস্টাল এরিয়াতে আছে, ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। বিশেষ করে ওই সময় লোকজনকে এসেম্বল করার জন্য ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে  আরো কিছু নির্দেশনা দিয়েছেন, কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট  করতে পারি এবং এওয়ারনেস তৈরি করার জন্য অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছেন। 

তিনি বলেন, এগুলো নিয়ে আমরা কাজ করে আগামী ১১ তারিখ আবার আমরা বসে একটা ফলোআপ দিব।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন,  ক্যাপাবিলিটি বিল্ড আপের জন্য  আলোচনা হয়েছে।  আমাদের যেগুলো ইকুপমেন্ট দরকার আমরা তা প্রকিউরমেন্ট করার জন্য আর্মড ফোর্সেস ডিভিশনে আমরা দিয়েছি। কিছু ফায়ার সিভিলকে দিয়েছি। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।  আবার ১১ তারিখ বসে আমরা আমাদের এই ব্যাপারগুলোকে নিয়ে কিভাবে আমরা কাজ করব সেগুলো সিদ্ধান্ত হবে।

আসাদুল হাবিব দুলু আরও বলেন, ঢাকা শহরের ঝুঁকিপূর্ণ  ভবনগুলো বিল্ডিং কোডের মধ্যে অন্তর্ভুক্ত করা থাকে। যেগুলো আলোচনায় থাকে, সেগুলো গৃহায়ন মন্ত্রণালয় দেখাশোনা করে।

তিনি বলেন,  দুর্যোগ ব্যবস্থাপনায় পরামর্শের জন্য আমাদের  জাতীয় কাউন্সিল রয়েছে। সেখানে ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat