×
ব্রেকিং নিউজ :
সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৬-০৩-০১
  • ৭৬৬৭২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক এক পরামর্শ সভা আজ জেলায় অনুষ্ঠিত হয়েছে। যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘কমলাফুল ফার্মেসি’ প্রজেক্টের মাধ্যমে এ কর্মশালার আয়োজন করা হয়।

সিটি ব্যাংকের অর্থায়নে ইউনাইটেড ন্যাশনস পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ) এর সহযোগিতায় জ্যাপাইগো বাংলাদেশ শহরের কালীবাড়ি কড়িতলা রোডে কমলাফুল ফার্মেসিতে আজ সকালে এ কর্মশালা আয়োজন করে। 

এ কর্মশালায় প্রায় ১৬০ জন নারী ও কিশোরী অংশগ্রহণ করেন। তারা পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য, নিরাপদ গর্ভপাত, যৌনবাহিত রোগ, জরায়ু ক্যান্সার, ফিস্টুলা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য ও সচেতনতা লাভ করেন। 

কর্মশালায় বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নারীদের কাছে সঠিক তথ্য ও পরামর্শ পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। অংশগ্রহণকারীদের পাশাপাশি তাদের পরিবার ও পরিচিতদেরও যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য কমলাফুল ফার্মেসিতে আসার আহ্বান জানানো হয়। সেখানে সেবা গ্রহণকারীদের প্রয়োজন অনুযায়ী সঠিক তথ্য প্রদান ও উপযুক্ত প্রতিষ্ঠানে রেফারাল সেবা নিশ্চিত করা হয়।

এ ধরনের সচেতনতামূলক আয়োজন নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা মত প্রকাশ করেন। 

অনুষ্ঠানে বক্তব্য দেন, জ্যাপাইগো বাংলাদেশের প্রজেক্ট স্পেশালিস্ট আফজাল হোসেন, সিটি ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. জাহিদুল হক এবং বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ফকরুল ইসলাম রাকিব। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস জেলা শাখার গৌর চন্দ্র ঘোষ, সহ সভাপতি ইউনুস আলী, সহ-সভাপতি কার্তিক চন্দ্র বর্মণ, কার্যকরী সদস্য মো. রাফি ও মো. রিপন প্রমুখ। 

এছাড়াও সিটি ব্যাংকের প্রতিনিধি, সরকারি ও বেসরকারি সংস্থার সদস্য, বিসিডিএস প্রতিনিধি, ফার্মাসিস্ট, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নারী ফার্মেসি সহযোগীরা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat