×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০২৬-০৪-০১
  • ৬৭৬৬৭৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তুরস্কের দক্ষিণ-পশ্চিম বোদরুম উপকূলের কাছে আজ বুধবার এজিয়ান সাগরে একটি রাবারের নৌকা ডুবে অন্তত ১৮ অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, নৌকাটিতে থাকা অন্যদের উদ্ধার করা হয়েছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির উপকূলরক্ষী বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ২১ জন অভিবাসীকে জীবিত এবং ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। 

তবে, অভিবাসীদের জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

উপকূলরক্ষী বাহিনী বলেছে, ‘নিখোঁজ অভিবাসীদের অবস্থা নির্ধারণের প্রচেষ্টা এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’

তুরস্ক থেকে গ্রিক দ্বীপপুঞ্জে যাওয়ার এই বিপজ্জনক পথে নৌকা দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। 

গ্রিক দ্বীপপুঞ্জ ইউরোপীয় ইউনিয়নের প্রবেশদ্বার হিসেবে পরিচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat