×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৬-০৪-০৮
  • ৬৫৬৫৬৬১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। ফাইল ছবি
আবহমান বাংলার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ও প্রগতিশীল ধারা হলো বাউল দর্শন। এই দর্শন মানুষের ভেতরের মানুষকে খোঁজার কথা বলে এবং মানবতা, ভালোবাসা ও সাম্যের বাণী ছড়িয়ে দেয়। 

আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা আয়োজিত ‘বাংলাদেশে বাউলদের অর্থ-সামাজিক জরিপ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন।

মন্ত্রী শুরুতেই আয়োজক প্রতিষ্ঠান, গবেষক, শিল্পী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এই উদ্যোগ বাউল সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে সহায়তা করবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

মন্ত্রী বলেন, বাউলরা আমাদের সমাজের সবচেয়ে প্রতিভাবান শিল্পীদের মধ্যে অন্যতম। তারা ধর্ম, বর্ণ ও শ্রেণিভেদ ভুলে মানুষে মানুষে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার কথা বলে। তাদের এই অসাম্প্রদায়িক চিন্তাধারা আমাদের সমাজকে আলোকিত করে এবং একটি সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরো বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেশের লোকসঙ্গীত ও লোকসংস্কৃতি নিয়ে গুরুত্বসহকারে কাজ করছে। বাউল গান ও বাউল দর্শন শুধু আমাদের ঐতিহ্যের অংশ নয়, এটি আমাদের সমাজকে মানবিক ও অসাম্প্রদায়িক করে গড়ে তুলতে সহায়তা করে।

সংস্কৃতি মন্ত্রী  বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে দেশের সকল বাউল শিল্পীদের নিয়ে একটি বৃহৎ জাতীয় অনুষ্ঠানের আয়োজন করার। সেখানে তাদের অভ্যর্থনা জানানো হবে এবং তাদের সৃজনশীলতাকে জাতীয়ভাবে তুলে ধরা হবে।

মন্ত্রী আরো উল্লেখ করেন, বর্তমান সরকার হারিয়ে যাওয়া বাঙালি ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতির বিভিন্ন নিদর্শন সংরক্ষণে কাজ করছে। পুরোনো গান, বাদ্যযন্ত্র, আচার-অনুষ্ঠান এসবকে নতুনভাবে সংরক্ষণ ও উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে জানতে পারে।

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যথাযথ গুরুত্বের সাথে নীতিনির্ধারণী পর্যায়ে বাউল ও লোকশিল্পীদের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ, সংশ্লিষ্ট গবেষক, ইউনেসকো ঢাকা অফিসের প্রধান এবং প্রতিনিধি, বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, শিল্পী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat