×
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী এমপি আমির হামজাকে ফের লিগ্যাল নোটিশ মাধ্যমিক বিদ্যালয়ে ২,৮৪২ সহকারী শিক্ষক পদ শূন্য, নিয়োগ প্রক্রিয়া শুরু : শিক্ষামন্ত্রী এক সপ্তাহের মধ্যেই বিদ্যুতের লোডশেডিং কমে আসবে : প্রতিমন্ত্রী শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের বিকল্প নেই : স্বাস্থ্যমন্ত্রী সংবাদপত্রের নিরপেক্ষতা বজায় রাখা সাংবাদিকতার প্রধান শর্ত : প্রেস কাউন্সিল চেয়ারম্যান সরকার ও বিরোধী দল সহযোগিতার মাধ্যমে এগোলে যেকোনো সমস্যার সমাধান সম্ভব : সংসদে স্পিকার সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত ঢাকা-ডাকার
  • প্রকাশিত : ২০২৬-০৪-২৩
  • ৪৩৬৫৫৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ন বীচ কাবাডির প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টের দুর্দান্ত জয়ের জন্য বাংলাদেশ নারী কাবাডি দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। 

এক অভিনন্দন বার্তায় তিনি  বলেছেন, ১৭ পয়েন্টের ব্যবধানে জয় শুধু একটি ম্যাচের ফলাফল নয়, বরং এটি মেয়েদের অদম্য সাহস, কঠোর পরিশ্রম ও লড়াকু মানসিকতার প্রতিচ্ছবি। তিনি আরও উল্লেখ করেন, বালুচরে খেলোয়াড়রা যেভাবে লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরেছেন, তা গোটা জাতিকে গর্বিত করেছে।

প্রতিমন্ত্রী জানান, খেলোয়াড়দের প্রতিটি রেইড ও প্রতিটি ট্যাকল প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের নারীরা ক্রীড়াঙ্গনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এই জয় দেশের হাজারো তরুণীকে কাবাডির প্রতি আগ্রহী করবে এবং আগামী দিনে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে। তাঁর মতে, দলের নিবেদন ও টিম স্পিরিট নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তিনি কামনা করেন, দলের এই জয়ের ধারা যেন অব্যাহত থাকে এবং এশিয়ার বুকে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat