×
ব্রেকিং নিউজ :
মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
  • প্রকাশিত : ২০২৬-০৭-২৩
  • ৫৪৫৬৫৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জাপানের রাজধানী টোকিওতে বুধবার প্রচণ্ড গরমে অসুস্থতায় একজনের মৃত্যু হয়েছে ও আরও চারজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি হয়েছেন রেকর্ডসংখ্যক মানুষ। 
বৃহস্পতিবার জরুরি সেবা বিভাগ এ তথ্য জানায়।টোকিও ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, বুধবার তাপজনিত অসুস্থতায় ৪৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০১০ সালে এ সংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর একদিনে এটিই সর্বোচ্চ সংখ্যা। 
একই সঙ্গে জরুরি সেবা বিভাগে ভর্তির সংখ্যাও অন্তত ৬৩ বছরের মধ্যে সর্বোচ্চ।টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।ফায়ার সার্ভিসের এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘আমরা সবাইকে পর্যাপ্ত পানি পান করতে এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যাও বেড়েছে বলে মনে হচ্ছে। বিশেষ করে গতকাল ও তার আগের দিন রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।’
মুখপাত্র জানান, বুধবার ফায়ার ডিপার্টমেন্ট মোট ৩ হাজার ৬১২টি জরুরি সেবার জন্য মোতায়েন হয়েছে। ১৯৬৩ সালে এ সংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর এটিও সর্বোচ্চ।
তিনি বলেন, প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষের আবাসস্থল টোকিও প্রিফেকচারে প্রচণ্ড গরমে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া চারজনের অবস্থা আশঙ্কাজনক ও আরও ১৮ জন গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat