×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৭-২৩
  • ৭৬৫৬৫৬৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মামলা তদন্তাধীন অবস্থায় আবারও মিথ্যা পোস্ট কারী এক নং আসামী মোঃ মহিবুর হোসেন ও মোঃ মামুনুর রশিদের কমেন্ট এর স্ক্রিনশটের কপি
ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারণে মামলা শিরোনামে গত ১৯/০৭/২০২৬ ইং সিএনআই২৪.কম, বিসিনিউজ২৪.কম ও রয়েলটিভি চ্যানেল.কম এ একটি সংবাদ প্রকাশ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মামলার ৪ নং আসামী মোঃ শামছুল হকের ভাগিনা (মোঃ মামুনুর রশিদ) নিউজ করার কারনে সংবাদপত্রকে কটাক্ষ করে কমেন্ট করেন এবং বাদীকে পরোক্ষভাবে মামলা উঠিয়ে নেওয়ার হুমকি দেন। ১নং আসামী মোঃ মহিবুর হোসেন মামলা মোকদ্দমাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আবারও অশ্লীল ভাষায় পোস্ট দেন।
সরজমিনে জানা যায়, গত ০৫/১২/২০২৫ ইং তারিখে মোঃ মহিবুর হোসেন(৩৫), পিতা-মৃত মোঃ নূর হোসেন, ঠিকানা: গ্রাম: আসেরা, ডাকঘর: বেকিটেকা, থানা+জেলা: হবিগঞ্জ। ইজি লাইফ ই-কমার্স লিঃ এর নামে একটি মিথ্যা ও বানোয়াট পোস্ট করেন। উক্ত পোস্টে মোঃ মহিবুর হোসেন উল্লেখ করেন যে, বাদীর ইজি লাইফ ই-কমার্স লিঃ গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ করিয়াছে এবং ইজি লাইফ ই-কমার্স লিঃ এর নামে বাংলাদেশের বিভিন্ন থানায় ১০৫ টি মামলা রয়েছে । এই বিষয়ে সাংবাদিক শাহ মোঃ দিদার হোসেন বাদী হয়ে বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকায় একটি মামলা দায়ের করনে। এই মামলার বিষয়ে গত ১৯/০৭/২০২৬ ইং সিএনআই২৪.কম, বিসিনিউজ২৪.কম ও রয়েলটিভি চ্যানেল.কম এ একটি সংবাদ প্রকাশ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মামলার ৪ নং আসামী মোঃ শামছুল হকের ভাগিনা মামুনুর রশিদ (৩৬), পিতা- ইনছই মিয়া, ঠিকানা: গ্রাম: ভাটপাড়া, ডাকঘর: বেকিটেকা, থানা+জেলা: হবিগঞ্জ।  নিউজ করা ও মামলা করার কারনে সংবাদপত্রকে কটাক্ষ করে একটি কমেন্ট করেন এবং সাংবাদিক শাহ মোঃ দিদার হোসেনকে পরোক্ষভাবে মামলা উঠিয়ে নেওয়ার হুমকি দেন। ১নং আসামী মোঃ মহিবুর হোসেন আরও ক্ষিপ্ত হয়ে মামলা মোকদ্দমাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আবারও সাংবাদিক শাহ মোঃ দিদার হোসেন গদ্দিনিশীন পীর, বিশ্ব আশেকে মঞ্জিল দরবার শরীফ, হবিগঞ্জ। চেয়ারম্যান, সংবাদ বিডি.টিভি লিঃ। প্রকাশক/সম্পাদক, সি এন আই ২৪.কম লিঃ। চেয়ারম্যান, ইজি-লাইফ ইকমার্স লিঃ। চেয়ারম্যান, লিবার্টি বাংলা (প্রাঃ) লিঃ। চেয়ারম্যান, গ্লোবাল সোসিও ইকোনমিক এন্ড হেল্থ ডেভেলপমেন্ট সোসাইটি (জি-শেড), গভঃ রেজিঃ এস-১৩৮৭০ কে  অশ্লীল ভাষায় গালিগালাজ করে পোস্ট দেন। মহিবুর হোসেনের সহযোগী মাদকাসক্ত মোঃ জনি মিয়া, পিতা-আকছির মিয়া, গ্রাম: আসেরা, ডাকঘর: বেকিটেকা, থানা+জেলা: হবিগঞ্জ মহিবুরের দেওয়া পোস্টটি তার ফেসবুক আইডিদে শেয়ার করেন এবং ক্যাপশনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। 
সাংবাদিক শাহ মোঃ দিদার হোসেন বলেন আসামীগণ একিট সংঘবদ্ধ চাঁদাবাজ দল। তাদের ২টি শাখা রয়েছে- ১টি অফলাইন শাখা আরেকটি অনলাইন শাখা। অফলাইন শাখার কাজ হলো মানুষের নিকট সরাসরি চাঁদা দাবি করা। সরাসরি চাঁদা দাবি করার পর যদি কোন ব্যক্তি চাঁদা না দেন তাহলে অনলাইন শাখার কাজ হলো সোস্যাল মিডিয়ায় ওই ব্যক্তির নামে মিথ্যা, বিভিন্ন পোস্ট দিয়ে মান ইজ্জতের উপর আঘাত করে মানসিক চাপ সৃষ্টি করে চাঁদা আদায় করা। মামলার আসামীগণ আমি ও আমার পরিবারের বিরুদ্ধে অনবরত মানহানিকর পোস্ট করে যাচ্ছে, আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করছে অনলাইনে অপপ্রচার চালানো অব্যাহত রেখেছে।  এই বিষয়ে সাংবাদিক শাহ মোঃ দিদার হোসেন  বাদী হয়ে রমনা মডেল থানায় তিন জনকে বিবাদী করে একটি সাধারন ডায়রী করেছেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat