×
ব্রেকিং নিউজ :
কুরআন হাদিসের দৃষ্টিতে ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা দিনাজপুরে এ্যাকুয়া থিম পার্কের ৮টি কক্ষ সিলগালা যশোরে ‘কাচ্চি ভাই’কে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে দুদকের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য উৎপাদনে পেস্টিসাইড নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে : কৃষিমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্স সমাপ্ত স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এমএসএফ’র আন্তর্জাতিক প্রতিনিধি দলের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৬-০৮-২০
  • ৪৫৬৫৫২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেরপুর জেলার শ্রীবরদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী মথুরানাথ বিনোদনি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্বনিত জেলা কার্যালয় জামালপুর ও শ্রীবরদী উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার।এসময় বিচারকের দায়িত্বে ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদক জামালপুর কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর ও জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান।
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রীবরদি উপজেলার মথুরানাথ বিনোদনী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়, তাতিহাটি আইডিয়াল স্কুল এবং টেঙ্গর পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে তাতিহাটি আইডিয়াল স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় শ্রীবরদী মথুরানাথ বিনোদনি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন, রানার্স আপ ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল, শিক্ষা উপকরণ ও সনদপত্র বিতরণ তুলে দেন।
এসময় মথুরানাথ বিনোদনী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হরিজ, সহকারী শিক্ষক রফিকুল ইসলামসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat