×
ব্রেকিং নিউজ :
পরিবেশের ভারসাম্য রক্ষায় সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান নতুন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন? প্রবাসী থেকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন সাংবাদিকদের সঠিক তথ্য পরিবেশনের আহ্বান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের কৃষিপণ্য ও ফলে আগ্রহ চীনের ব্যবসায়ীদের ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৬-০৮-২১
  • ৪৩৫৪৫৪৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এ জে এম সালাহউদ্দিন নাগরী। ফাইল ছবি
রাষ্ট্রপতি কার্যালয়ে জনবিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এই কর্মকর্তাকে ওই পদে নিযুক্ত করে আজ শুক্রবার (২১ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অপর, আদেশে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব রফিকুল আই মোহাম্মদকে চুক্তিতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহা. শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে বদলি করা হয়েছে। তিনিও চুক্তিতে নিয়োজিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat