×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৫-০৬
  • ১২৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা, কারিগরি বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় এবারও পাসের হারে ছেলেদের তুলনায় ভালো ফলাফল করেছে মেয়েরা। এবার দেশের ১০টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাসের হার ৭৬ দশমিক ৭১ শতাংশ। আর মেয়েরা পাস করেছে ৭৮ দশমিক ৮৫ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার ২.১৪ শতাংশ বেশি। এ নিয়ে গত তিন বছর ধরে ছেলেদের তুলনায় মেয়েরা ভাল ফল করল। রবিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করার সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই তথ্য দেন। রবিবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর সব বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন। এরমধ্যে পাস করে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী, যা গড়ে ৭৭.৭৭ শতাংশ। এরমধ্যে ছাত্রদের পাসের হার ৭৬.৭১ শতাংশ, আর ছাত্রীর পাসের হার ৭৮.৮৫ শতাংশ। সে হিসাবে এই বছর ছাত্রের তুলনায় ছাত্রী পাস করেছে ২.১৪ শতাংশ বেশি। তবে জিপিএ-ফাইভ প্রাপ্তিতে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে আছে। এবার মোট জিপিএ-ফাইভ পেয়েছে এক লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলেরা জিপিএ-ফাইভ পেয়েছে ৫৫ হাজার ৭০১ জন। আর মেয়েদের মধ্যে জিপিএ-ফাইভ পেয়েছে ৫৪ হাজার ৯২৮ জন। দুপুর একটায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার বিস্তারিত ফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। দুপুর দুইটার পর থেকে পরীক্ষার্থীরা নিজ নিজ স্কুল থেকে ফল জানতে পারবেন। শিক্ষামন্ত্রী জানান, আটটি সাধারণ শিক্ষাবোর্ডে হাসের হার ৭৯.৪০ শতাংশ। এসব বোর্ডে জিপিএ-ফাইভ পেয়েছে ১ লাখ ২ হাজার ৮৪৫জন। মাদ্রাসায় পাসের হার ৭০.৮৯, জিপিএ-ফাইভ পেয়েছে ৩ হাজার ৩৭১ জন। কারিগরিতে পাসের হার ৭১.৯৬ শতাংশ এবং জিপিএ-ফাইভ পেয়েছে ৪ হাজার ৪১৩ জন। তবে পাসের দিন থেকে এসএসসিতে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফল করেছে। মেয়েরা ছেলেদের তুলনায় ২.১৪ শতাংশ বেশি পাস করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat