×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৭-০১-১৯
  • ১০৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীরতে মানবপাচার ও জিম্মিচক্রের ১৫ সদস্য আটক

স্টাফ রিপোর্টার:

আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সন্দেহভাজন ১৫ সদস্যকে আটক করা হয়েছে। যাদের মধ্যে জিম্মিকারী চক্রের সসদ্যও রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। গতকাল রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৩ এর একটি টিম তাদের আটক করে।আজ সকালে র‌্যাবের মিডিয়া উইং কর্মকর্তা সিনিয়র এ এস পি মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই সময় আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, ভিসার ফটোকপি জব্দ করা হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে নগদ অর্থ। তবে আটকদের নাম-পরিচয় জানানো হয়নি। এছাড়া নগদ অর্থের পরিমাণ কতো তাৎক্ষণিক তা নিশ্চিত করা হয়নি। র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, অভিযানে অবৈধভাবে মালয়েশিয়া গমনকালে ১০ জন এবং জিম্মিদের হাতে লিবিয়ায় আটক এক ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয়ও নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে পরে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানানোর কথা বলেন র‌্যাবের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat