×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০১-১৯
  • ১০৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টেকনাফে সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের দেড় লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে নাফ নদী সংলগ্ন সাবরাং আছার বনিয়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান আসার সংবাদে নাফনদী সংলগ্ন সাবরাং আছার বনিয়ার জঙ্গলে অবস্থান নেয়  টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবু জার আল জাহিদের নেতৃত্বে  নাজির পাড়া বিওপির জওয়ানরা। পরবর্তীতে বিজিবি জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করলে একটি বস্তা ফেলে অন্ধকারে কেওড়া বাগানের দিকে পালিয়ে য়ায়। লে কর্নেল আবু জার আল জাহিদ জানান, পাচারকারীদের ফেলে যাওয়া বস্তায় ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তবে পাচারকারীদের  কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat