×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৭-০১-২০
  • ১২৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ট্রাম্পের আচরণকে যৌন হয়রানি মনে করেন তার মনোনীত শিক্ষামন্ত্রী

আর্ন্তজাতিক ডেস্ক:

প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের আচরণকে যৌন হয়রানি বলে মনে করেন তার শিক্ষামন্ত্রী হিসেবে মনোনীত বেটসি ডেভোস। মঙ্গলবার সিনেটে তার মনোনয়ন নিয়ে শুনানিতে উপস্থিত হন ডেভোস।

এ সময় ডেমোক্রেট দলের একজন সিনেটর তার কাছে জানতে চান, ট্রাম্পের আচরণ অনুসরণ করে যদি কোনো স্কুলে যুবতী ও বালিকাদের অসম্মতিতে তাদেরকে চুমু দেয়া হয় এবং তাদেরকে স্পর্শ করা হয় তাহলে তাকে কি যৌন হয়রানি হিসেবে গণ্য করা হবে কিনা। এমন প্রশ্নের জবাবে তাৎক্ষণিকভাবে ডেভোস জবাব দেন ‘হ্যাঁ’।

এ খবর দিয়েছে অনলাইন সিএনএন ও বৃটেনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে গত অক্টোবরে ডনাল্ড ট্রাম্পের একটি অডিও-ভিডিও ফাঁস হয়। ২০০৫ সালের ওই ভিডিওতে তিনি নারীদের সম্মতি ছাড়া তাদেরকে জড়িয়ে ধারা ও চুমু দেয়ার পক্ষে রগরগে কথা বলেন।

তিনি বলেন, তিনি চাইলে যেকোনো কিছু করতে পারেন নারীদের সঙ্গে। কেউ একজন তারকা হয়ে গেলে যেকোনো নারীর সঙ্গে যা খুশি তা-ই করা যায়। মঙ্গলবারের ওই শুনানিতে সেই প্রসঙ্গটি উঠে আসে। তবে বেটসি ডেভোস বলেন, তিনি শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেলে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে এমন আচরণ কিভাবে নিবিড়ভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেয়ার প্রত্যয় ঘোষণা করেন।

উল্লেখ্য, বেটসি ডেভোস রিপাবলিকান দলের একজন ডোনার। তাকে শিক্ষামন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন ডনাল্ড ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat