×
ব্রেকিং নিউজ :
নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০১-২৯
  • ১২১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সার্চ কমিটি নিয়ে হতাশ ফখরুল, আশাবাদী মওদুদ : সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি: - আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতি যে সার্চ কমিটি গঠন করেছে তা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতাশ হয়েছেন। তবে অপর নেতা মওদুদ আহমেদ আশাবাদী। তাদের মধ্যে দুই মত, তারা একজন আর একজনকে অবিশ্বাস করে না। আর বিএনপির ঘরের কথা বলার জন্য অন্য দলের লোকের প্রয়োজন নেই। তারা নিজেরাই যথেষ্ট।
রবিবার রংপুর জিলা স্কুল মাঠে রংপুরে আওয়ামী লীগের বিভাগীয় যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা সব সময় রাষ্ট্রপতির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতি যে সার্চ কমিটি দিয়েছে তা শ্রদ্ধার সঙ্গে আমরা মেনে নিয়েছি। রাষ্ট্রপতির সুপারিশ অনুযায়ী গঠিত নির্বাচন কমিশনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে।
তিনি বলেন, আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচন নারায়ণগঞ্জের মতো স্বচ্ছ করতে চায়। এজন্য নির্বাচন কমশিনকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, খালেদা জিয়া যড়যন্ত্র করছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গত সংসদ নির্বাচনে জামায়াতে ইসলাম অংশ গ্রহণ করতে পারবেনা বলে বিএনপি অংশ নেয়নি। বিএনপি স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাসী না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে এবং রংপুর বিভাগে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনি সম্পাদক বি.এম মোজাম্মেল হকের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, চৌধুরী খালেকুজ্জামান, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী, সরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সী এমপি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, হুইপ ইকবালুর রহিম, কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য এস এম কামাল হোসেন।
অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় এাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সুরজিৎ নাথ নন্দী, রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক  রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি শফিয়ার রহমানসহ নয় জেলার সভাপতি সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat