×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৭-০২-০৯
  • ৯৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার যুবলীগ নেতার ছুরিকাঘাতে যুবক খুন
কক্সবাজার প্রতিসিধি: কক্সবাজার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন নামক যুবক নিহত হয়েছেন। এঘটনায় ঘাতক আহমদ হোসেন প্রকাশ ভেট্টুকে জনতা আটক কওে গণপিটুনির পর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ডুলাহাজার ইউনিয়নের ২নং ওয়ার্ড ডুমখালী মিঠাছড়ি গ্রামে এঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়,আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় ডুমখালী খেলার মাঠ সংলগ্ন চায়ের দোকানে পাওনা টাকার জের ধরে মোহাম্মদ হোসেন ও চিহ্নিত সন্ত্রাসী ভেট্টুর মাঝে বাকবিন্ডা হয়। এক পর্যায়ে ভেট্টুর ছুরিকাঘাতে ডুমখালী গ্রামের জহির আহমদের ছেলে মোহাম্মদ হোসেন (৪২) গুরুতর আহত হয়। স্থানিয়রা আহতকে হোসেনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। অপরদিকে, ঘাতক আহমদ হোসেন ভেট্টু পালিয়ে যাওয়ার সময় ক্ষুদ্ধ জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে চকরিয়া থানার পুলিশের হাতে তুলে দেয়া হয় তাকে। ঘাতক আহমদ হোসেন ভেট্টু ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী গ্রামের মৃত আলতাজ আহমদের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। এব্যাপারে চকরিয়া থানার ওসি (তদন্ত ) কামরুল আজম সিএনএন বিডি ২৪,কমকে বলেন, ঘাতককে আটক করা হয়েছে এবং চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat