×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০২-০৯
  • ১০৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির দাদাব বন্ধ হচ্ছে না
মানবাদিকার ডেস্ক: -কেনিয়ায় বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির দাদাব বন্ধ করার সরকারি সিদ্ধান্ত বাতিল করেছে দেশটির হাইকোর্ট। আদালতের রায়ে বলা হয়, আড়াই লক্ষাধিক সোমালীয় শরণার্থীর এই ক্যাম্প বন্ধ করা হবে গোষ্ঠীগত নিপীড়নের শামিল।
মে মাসে এই শরণার্থী শিবির বন্ধ করে দেয়ার কথা ছিল।  কেনিয়া সরকার বলেছে, এই ক্যাম্প জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।  কেনিয়াতে সোমালিয়া ভিত্তিক আল শাবাব জঙ্গিগোষ্ঠীর হামলার পরিকল্পনা করা হচ্ছে এই শরণার্থী শিবিরে।
 
১৯৯১ সালে সোমালিয়ার সংঘাত থেকে পালিয়ে আসা পরিবারগুলোর জন্য দাদাব শিবির স্থাপন করা হয়। এই ক্যাম্পের অনেক বাসিন্দা প্রায় ২০ বছর ধরে এখানে বাস করছেন।  এই ক্যাম্প বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কেনিয়ার ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস ও মানবাধিকার লবি গ্রুপ কিতও চা শেইরা হাইকোর্টে আপিল করে।
এই আপিলের প্রেক্ষিতে বিচারক জন মাতিভোর দেয়া রায়ে বলা হয়, সরকারের এই সিদ্ধান্তে সুনির্দিষ্টভাবে সোমালি শরণার্থীদের লক্ষ্য করা হয়েছে যা গোষ্ঠী নিপীড়নের সমতুল্য, আইনত বৈষম্যমূলক এবং অসাংবিধানিক।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কেনিয়া হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে।  সোমালিয়ার জাতিসংঘ সমর্থিত সরকার, ২২ হাজার আফ্রিকান ইউনিয়ন ফোর্সের সহায়তায় আল শাবাব জঙ্গিগোষ্ঠির বিরুদ্ধে লড়াই করছে। তবে মাত্র কয়েকটি বড় শহরের মধ্যে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat