×
ব্রেকিং নিউজ :
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০২-১২
  • ৮৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ট্রাম্প ‘যুগে’ প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা : উত্তর কোরিয়ার
আন্তর্জাতিক ডেস্ক:- উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় রোববার দেশটির পিয়ংগান প্রদেশে অবস্থিত বাংগিয়ন বিমানঘাঁটি থেকে জাপান সাগরের দিকে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর রোববার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি সম্পর্কে তারা ওয়াকিবহাল। গত বছর বেশ কয়েকবার পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া। দেশটির একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও আক্রমণাত্মক বিবৃতি ওই অঞ্চলে সংকটময় পরিস্থিতি তৈরি করছে বলে মনে করেন কিছু বিশ্লেষক। চলতি বছরের জানুয়ারিতে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন জানান, খুব তাড়াতাড়ি পারমাণবিক বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছেন তাঁরা। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফরে যান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। তিনি জানান, উত্তর কোরিয়ার কোনো ধরনের পারমাণবিক অস্ত্রের ব্যবহারের সমুচিত জবাব দেওয়া হবে। এ বছরই দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হবে। ২০১৬ সালে উত্তর কোরিয়া পঞ্চমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। যুক্তরাষ্ট্রে পরমাণু আক্রমণে সক্ষম বলেও দাবি করে দেশটি। তবে আসলেই দেশটি এমন সক্ষমতা অর্জন করেছে কি না, তা নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat