×
ব্রেকিং নিউজ :
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো
  • প্রকাশিত : ২০১৭-০২-১৪
  • ১০২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভালবাসার দিনটি রাঙিয়ে দিতে ব্যস্ত তারকা : নিরব
বিনোদন ডেস্ক:- দিনব্যাপী ১৪ ফেব্রুয়ারি-ভ্যালেনটাইন্স ডে, তাই সারাদিনই যে ভালবাসার। তবে এই ভালবাসার দিনটি রাঙিয়ে দিতে ব্যস্ত তারকারা আগেভাগে কাজ শেষ করেছেন। যদিও ভ্যালেনটাইন্স অনুষ্ঠানে কেউ কেউ লাইভ নিয়ে ব্যস্ত থাকবেন সারাদিন।কথা হলো অভিনেতা নিরবের সঙ্গে। কী করছেন বিশেষ দিনে। সোমবার রাতের কয়েকটা লাইভ অনুষ্ঠান শেষ করে ভোররাতে ফিরেছেন বাসায়, তাই উঠতেও লেট। নিরব বলেন, ‘রাতে দুইটা টিভিতে অনুষ্ঠান ছিল, সেগুলো শেষ করে বাসায় ফিরেছি তিনটার দিকে। এখন বাসায়। পরিবারকে সময় দিচ্ছি। বিকেলে বের হবো।এরপর কাজ থাকলে সেগুলো করবো। তবে বিশেষ দিনে যতটা না বিশেষ উদযাপনে সময় পান, তার চেয়ে বেশি সময় কাটে কাজে। বলছিলেন বলিউডে অভিনয় করে আসায় মডেল অভিনেতা নিরব।গতরাতে কোথায় অনুষ্ঠান ছিল, সঙ্গে সঙ্গে জানা গেল। রাত ৯ থেকে ১০টা অবধি ছিলেন যমুনা টিভির একটি লাইভ অনুষ্ঠানে। ‘ভালবাসার ফাল্গুন’ শিরোনামের এ অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন কবি হেলাল হাফিজ, শম্পা রেজা, সঙ্গীতশিল্পী শুক্লা এবং উপস্থাপনায় ছিলেন নিকল।বলছিলেন, হেলাল হাফিজের কথা নিয়েও। নিরব বলেন, উনাকে বরাবরই ভাল লাগে। গতকাল একসঙ্গে অনুষ্ঠানে ছিলাম। বেশ দারুণ কেটেছে। নিরব এরপর হাজির হন ভালোবাসা দিবস উপলক্ষে এটিএন নিউজের তারুণ্যনির্ভর জনপ্রিয় লাইভ অনুষ্ঠান ‘ইয়াং নাইট’ এর বিশেষ পর্বে। তারসঙ্গে সেখানে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার প্রীত রেজা ও অভিনেত্রী আইরিন।উল্লেখ্য, সম্প্রতি নিরবের গেম রিটার্ন চলচ্চিত্রের সেন্সরশীপ হয়েছে। শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat