×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০২-১৫
  • ৮৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ শপথ নিতে যাচ্ছেন নতুন সিইসিসহ সদস্যরা
নিজস্ব প্রতিনিধি:- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ চারজন নির্বাচন কমিশনার আজ বুধবার শপথ নিতে যাচ্ছেন। শপথ শেষে ইসিতে এসে গণমাধ্যমের মুখোমুখি হবেন নতুন সিইসিসহ সদস্যরা। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিকাল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে শপথ পড়াবেন। সিইসির সঙ্গে শপথ নিতে যাওয়া অন্য চার নির্বাচন কমিশনার হলেন— সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা জজ বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত্ হোসেন চৌধুরী। এই শপথ অনুষ্ঠানে সিইসিসহ নির্বাচন কমিশনারদের আত্মীয়-স্বজনদের দাওয়াত দেয়া হয়েছে। সংশ্লিষ্টদের পরিবার-পরিজনের ১১ সদস্য শপথ অনুষ্ঠানে থাকবেন বলে নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ। তিনি ইত্তেফাককে বলেছেন, শপথ গ্রহণের পর বিকাল ৫টায় আগারগাঁও নির্বাচন কমিশনের নিজস্ব ভবনে ব্রিফিং করবেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। শপথ গ্রহণ শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে সরাসরি আসবেন কমিশনাররা।এদিকে, শপথ নিতে যাওয়া ৫ সদস্যের নির্বাচন কমিশনের সদস্যদের প্রটোকল দিয়ে বাসা থেকে সরাসরি সুপ্রিমকোর্টে নিয়ে যাবেন ইসির প্রটোকল অফিসাররা। তবে ইসির নতুন সদস্য মাহবুব তালুকদার শপথের আগে ইসি সচিবালয়ের দেয়া প্রটোকল নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, নিজে বাসা থেকে সরাসরি শপথ অনুষ্ঠানে যাবেন। শপথের পরে প্রটোকল গ্রহণ করবেন।গত৫ জানুয়ারি আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত ছয় সদস্যর সার্চ কমিটির ১০টি নামের সুপারিশ থেকে গত ৬ ফেব্রুয়ারি এই পাঁচজনকেই নির্বাচন কমিশনে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat