×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০২-২৬
  • ৮৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাথরের ওপর কালি দিয়ে আঁকা ম্যামথ ৩৮ হাজার বছরের পুরোনো
ফিচার ডেস্ক:- পাথরের ওপর কালি দিয়ে আঁকা ম্যামথ (প্রাগৈতিহাসিক হাতি) ও বন্য গরুর ছবি। কার্বন টেস্ট বলছে, ছবিগুলো ৩৮ হাজার বছর পুরোনো। তাই বিজ্ঞানীরাও এগুলোকে মেনে নিয়েছেন সবচেয়ে পুরোনো ছবি হিসেবে। সম্প্রতি ফ্রান্সের ভেজেয়া উপত্যকা থেকে ওই ছবিগুলো উদ্ধার করা হয়। ছবিগুলো ওই এলাকায় বসবাসকারী অরিগনাসিয়ান প্রজাতির আদিম মানুষদের আঁকা বলে ধারণা করা হচ্ছে। তারাই ইউরোপের বর্তমান মানুষের পূর্বপুরুষ ছিল।উদ্ধার হওয়া ওই ছবিগুলো পাথরের ওপর কালির ফোঁটা দিয়ে আঁকা। বর্তমানে মুদ্রণ প্রযুক্তিতেও একই পদ্ধতি ব্যবহার করা হয়।আঁকার এই বিশেষ পদ্ধতির কারণে অনেকেই ছবিগুলোকে বিশ্ববিখ্যাত শিল্পী ভিক্টর ভ্যান গগ ও জর্জ সিরাতের আঁকা ছবির সঙ্গে তুলনা করেছেন। র‍্যানডাল হোয়াইট নামে নিউইয়র্ক ইউনিভার্সিটির এক নৃতত্ত্ববিদ জানান, নৃবিজ্ঞানের দৃষ্টিতে ছবিগুলো সবচেয়ে পুরোনো সারির। ছবিগুলো খুবই সাধারণ। সেগুলো ৩৮ হাজার বছর পুরোনো। আর সেগুলো আঁকতে যে যন্ত্র ব্যবহার করা হয়েছিল, সেগুলোও বেশ শক্তিশালী ছিল। হোয়াইট আরো জানান, ছবিগুলো এমন সময়ে আঁকা, যখন মানুষ ছবি আঁকা শেখার জন্য সবেমাত্র চেষ্টা শুরু করেছে। তারা ছবি আকার কিছু প্রাথমিক কৌশল রপ্ত করেছিল। তবে নিখুঁত শিল্পকর্মের জন্য তাদের অনেক পথ পাড়ি দিতে হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat